প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার
মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জিএমপি'র সম্মানিত কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার এর দিকনির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) শাখা কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয় ।
অদ্য ২৪/০১/২০২৬ খ্রিঃ তারিখে জিএমপি হেডকোয়ার্টারে কনফারেন্স রুমে জনাব মোঃ জাহিদ হাসান ভূঞা,পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ ) উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ SAMATAL 24