Monday, February 2, 2026

ইফতারসামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক

Date:

বিএনএসঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টায় পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে পল্লবী ও রূপনগর থানার ৮টি ওয়ার্ডের অসহায়দের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আমিনুল হক বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত সময় কাটিয়েছিল তারা।

আমিনুল হক আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করেও গত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল এবং এখনও বিএনপি জনগণের পাশে থেকে কাজ করছে। দেশে যখনই কোনো মহামারি, দুর্যোগ, বন্যা ও করোনাকালীন কঠিন সময় এসেছে, সেই কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। কারণ বিএনপি জনগণের দল।

ইফতারসামগ্রী বিতরণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...