Tuesday, March 24, 2026

ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার ইফতার সামগ্রী বিতরণ

Date:


খায়রুল ইসলাম:
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সাবেক আমীরের গরীব অসহায় ও দুঃস্হদের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করেছেন।
জানা যায়, গত শনিবার দুপুর ২টায় পৌরসভাস্হ বাস ষ্ট্যান্ডের পাশে হোটেল ৯৯ এর দ্বিতীয় তলায় ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের ডাইরেক্টর তাহমীদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রায় শতাধিক গরীব অসহায় ও দুঃস্হদের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট মাওলানা তাওহীদুল হক চৌধুরী, বিশেষ অতিথি সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, স্রাইন কমিটির যুগ্ন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী,আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক ও জামে মসজিদের খতীব মাওলানা আনোয়ার হোসাইন,প্রেসক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম,সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য মীর মোঃ দিদারুল হোসেন টুটুল,সবুজ শর্মা ও প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ,
সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম,সাবেক ছাত্রনেতা মোঃ লিয়াকত আলী, আবুল কালাম আযাদ, নকীব সামাজিক সংগঠনের সেক্রেটারী রাফীদুল ইসলাম রাফীসহ প্রমূখ।
প্রধান অতিথি মাওলানা তাওহীদুল হক বলেন,
রমজান হচ্ছে সংযমের মাস। এই একটি মাস হলো অসহায়, গরীব ও দুঃস্হদের হক বুঝে পাওয়ার রমজানের মাস। তাই ইত্তিহাদ ফাউন্ডেশনেে কর্মীরা তাদের সাধ্যমতো রমজান উপলক্ষে অসহায় ও দুঃস্হদের মাঝে তারা ইফতার সামগ্রী বিতরণ করার জন্য এই আয়োজন। সুতরাং আমি এই রমজান উপলক্ষে অসহায় এবং দুঃস্হদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বিত্তবানরা যদি তাদের জাকাতের টাকা ইত্তিহাদ ফাউন্ডেশনের মাধ্যমে বিলি করলে সমাজের অসহায়, গরীব ও দুঃস্হদের মাঝে পৌঁছবে। অনুষ্ঠানে শতাধিক অসহায়, গরীব ও দুঃস্হদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...