Monday, February 2, 2026

ইসলামি আন্দোলনের ইফতার মাহফিল

Date:

 টাঙ্গাইল প্রতিনিধি  ঃ

টাঙ্গাইলে ইসলামি আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী,

অনুষ্ঠানে ইসলামি আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখিনুর মিয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেয় ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ ও কল্যান সম্পাদক এস এম কামরুল ইসলাম, জেলার জয়েন্ট সেক্রেটারি খন্দকার জাকির হোসেন, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা ফয়সাল হোসেন, ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি মাওলানা সোলাইমান প্রমুখ।

বক্তারা বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ, পেশাজীবি, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্থরের অংশীজনের সম্মানে আমাদের আজকের ইফতার মাহফিল। আল্লাহর অশেষ রহমতে আমরা এবার শেখ হাসিনার নির্যাতন অত্যাচার ছাড়া রোজা রাখতে পারছি। আল্লাহ আমাদের একটি গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে। ৫ আগষ্টের পর থেকে আওয়ামী লীগ কবরে চলে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...