Friday, March 20, 2026

ছাত্রদলের আয়োজনে ইফতার বিতরণ

Date:

আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর:
পিরোজপুরে ছাত্রদলের আয়োজনে ইফতার বিতরণ করা হয়েছে। অসহায় দুঃস্থ রোজাদার ব্যক্তিদের মাঝে এই ইফতার বিতরণ করেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলক্ষে এবং মুক্তি কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ইফতার বিতরণ করেছেন। শুক্রবার (৭ মার্চ) পিরোজপুর পুরানো রিক্সা স্টান্ডে বিকেল ৪টায় ইফতার বিতরণ করা হয় ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মারজান সোহেল, জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন সহ, ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীরা। পিরোজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন আমাদের অহংকার তারেক রহমানের নির্দেশে এই শহরে রিকশাচালক, দিনমজুর অসহায় ব্যক্তিরা যেন রমজানে না খেয়ে থাকে তাই আমাদের জেলা ছাত্রদলের  এ প্রচেষ্টা। মাসব্যাপী আমাদের এ কার্যক্রম চলমান থাকবে প্রতিদিন প্রায় শতাধিক অসহায় রোজাদার ব্যক্তিকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...