Friday, March 20, 2026

টিভি দেখার প্রলোভনে দুই শিশুকে ধর্ষণ, মমিনুর আটক

Date:

সংবাদদাতা দিনাজপুরঃ

দিনাজপুরের বিরামপুরে টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী দুই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মমিনুর ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মমিনুর ইসলাম (৫৪) একই এলাকার আইয়ুব আলী মণ্ডলের ছেলে।মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার সন্ধ্যার দিকে বিরামপুরের পল্লিতে সাত বছরের দুই শিশুকে টিভি দেখানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত মমিনুর। এ সময় তারা চিৎকার করলে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ঘটনার সতস্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সাত বছরের দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মমিনুর ইসলামকে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...