Friday, March 20, 2026

বাগেরহাটে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Date:

বাগেরহাট প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক অহিদুজ্জামান তুহিনের হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও গ্রেফতারকৃত সকল আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৯ আগস্ট )সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার আহবায়ক এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল হক, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম শামসুর রহমান, প্রেসক্লাবের সদস্য অলিপ ঘটক ,সাংবাদিক মোঃ কামরুজ্জামান শিমুল, শেখ মিরানুজ্জামান মিরন ,চুলকাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার মোড়ল, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য নকীব মিজানুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...