Friday, March 20, 2026

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Date:

বিএনএস নিউজঃ

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. হৃদয় হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত হৃদয় জামালপুর সদরের চকবেলতৈল গ্রামের ওমর আলীর ছেলে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।

আজ শুক্রবার (৭ মার্চ ২০২৫) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৭টার দিকে তিনি মারা যান।মৃতের সহকর্মী মো. জাহাঙ্গীর বলেন, হৃদয় ওই নির্মাণাধীন ভবনের শ্রমিকের কাজ করতেন। বিকেলের দিকে বিমানবন্দর থানার বিপরীত পাশে আই পিসিও ডেভেলাপ কোম্পানি নিমার্নাধীন ১১ ভবনে ৪ তলায় এক ভবন থেকে লাফ দিয়ে অন্য ভবনে যাওয়ার সময় নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতের দিকে মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত হৃদয়ের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...