Monday, February 2, 2026

কাউখালীতে গ্রামীণ সড়ক সংস্কার করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Date:

হাসান মামুন, পিরোজপুরঃ
পিরোজপুরের কাউখালী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগ নিয়ে গ্রামীণ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করেছে। উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যের একটি জরাজীর্ণ সড়ক সংস্কার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি “খেদমতে খলক” (জনসেবা) এর অংশ হিসেবে তিনদিনব্যাপী এ স্বেচ্ছাশ্রম কর্মসূচি পরিচালিত হয়। এতে ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সংস্কারকাজে অর্থায়ন করেন কাউখালী উপজেলা মুজাহিদ কমিটির সম্মানিত ছদর মাওলানা রেজাউল করিম সাহেব। পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন এইচ এম জিয়াউল করীম। তিনি জানান, “জনসাধারণের চলাচলের সুবিধার্থে আমরা এ কাজ করেছি। ভবিষ্যতেও আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।”

এ ধরনের জনসেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...