Friday, March 20, 2026

শীর্ষ পদে নতুন মুখ সরকারি ৫ দফতর-সংস্থার

Date:

বিএনএস অনলাইনঃ

শীর্ষ পদে নতুন মুখ সরকারি ৫ দফতর-সংস্থার, জাতীয় জাদুঘর, বিআইডব্লিউটিসিসহ সরকারি পাঁচ দফতর-সংস্থার শীর্ষ পদগুলোতে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহ। প্রেষণে তাকে এ নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব আহমাদুল হক বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হয়েছেন। এজন্য তার চাকরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরীকে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক করা হয়েছে। এজন্য তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই সঙ্গে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম নুরুন্নবী কবির যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিস্ট্রার নিয়োগ পেয়েছেন। তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের (ব্যান্সডক) মহাপরিচালক হয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সদস্য (অতিরিক্ত সচিব) কাজী আনোয়ার হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...