Monday, February 2, 2026

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে ভুয়া নিয়োগের প্রলোভন, নাটোরে প্রতারক গ্রেপ্তার

Date:

আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার, নাটোরঃ

বাংলাদেশ সেনাবাহিনীর নাম ব্যবহার করে ভুয়া নিয়োগের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চৌমহন এলাকা থেকে এক প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।


গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করে স্থানীয় যুবকদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত প্রতারক মোহাম্মদ আশরাফ নামের এক তরুণের কাছ থেকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ১২ লক্ষ টাকা ঘুষ দাবি করে। তার এমন প্রতারণামূলক কার্যক্রমে আরও কয়েকজন তরুণ প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


আটকের পর সেনাবাহিনী অভিযুক্তকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...