Monday, February 2, 2026

১১.৪৪ শতাংশ প্রবৃদ্ধি মার্চ মাসে রপ্তানিতে

Date:

বিএনএসঃ

মার্চ মাসে দেশের রপ্তানি আয় ১১ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে এই আয় ছিল ৩ দশমিক ৮১ বিলিয়ন ডলার। সেই তুলনায় চলতি বছরের মার্চ মাসে এই আয় ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মতে, ২০২৪-২৫ অর্থ-বছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশের রপ্তানি খাত প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শন করেছে।  ৯ মাসে দেশের রপ্তানি খাত থেকে মোট ৩৭ দশমিক ১৯ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এসেছে, যা আগের অর্থ-বছরের একই সময়ের ৩৩ দশমিক ৬১ বিলিয়ন ডলারের তুলনায় ১০ দশমিক ৬৩ শতাংশ প্রবৃদ্ধিকে প্রতিফলিত করে।বাংলাদেশের রপ্তানি খাতের মূল ভিত্তি তৈরি পোশাক (আরএমজি) খাত তার শীর্ষস্থান ধরে রেখেছে। জুলাই-মার্চ ২০২৪-২৫ অর্থ-বছরে তৈরি পোশাক রপ্তানি ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধিকে প্রতিফলিত করে। শুধুমাত্র মার্চ মাসেই তৈরি পোশাক রপ্তানি ১২ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ৩ দশমিক শূণ্য ৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...