Deleted
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর মোট ৪ আসনের মধ্যে দুই আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। ৪ আসনে মোট প্রর্থীর সংখ্যা ৩৩। যাচাই বাছাই করা আসনগুলো হলো নীলফামারী-১ ও নীফামারী-২। বৃহস্পতিবার এ দুই আসনে মোট ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এরমধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

 

নীলফামারী-১ (ডোমার-ডিমলা)

নীলফামারী জেলার ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে যাচাই বাছাইয়ে স্বতন্ত্রপ্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসনের বৈধ প্রার্থীরা হলেন মাওলানা মো. মঞ্জরুল ইসলাম আফেন্দি (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার (জামায়াত), মেজর (অব.) তছলিম উদ্দিন (জাতীয় পার্টি), সিরাজুল ইসলাম (বিএনএফ), আব্দুল জলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. সাদ্দাম হোসেন (খেলাফতে মজলিশ), মো. রফিকুল ইসলাম (বাসদ মার্কসবাদী), মো. মখদুম, আজম মাশরাফী (জেপি) ও জেবেল রহমান গানি (ন্যাপ)।   

নীলফামারী-২ (সদর)

নীলফামারী সদর উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয়া হয়। ৫ জনের মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়। বাতিলকৃত দুইজন প্রার্থী হলেন আবুল হাসনাত মো. রুবেল ও মিনহাজুল ইসলাম নিহাজ।

এ আসনের বৈধ প্রার্থীরা হলেন শাহরিন ইসলাম চৈাধুরী তুহিন (বিএনপি), আল ফারুক আব্দুল লতিফ (জামায়াত), হাসিবুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সারোয়ারুল আলম বাবু (খেলাফত মজলিস) ও সিরাজুল ইসলাম (বিএনএফ)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

1

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

2

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

3

আজকের মুদ্রাবাজার: জেনে নিন ডলার ও রিয়ালের সর্বশেষ বিনিময় হা

4

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

5

ঢাকায় মশার ভয়াবহ উপদ্রব: প্রতি ঘণ্টায় কামড়াতে আসছে প্রায় ৭০০

6

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

7

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

8

বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা

9

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

10

নিজেকে বিসিবির ‘একমাত্র বৈধ সভাপতি’ দাবি আমিনুলের, তামিমের ক

11

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

12

জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না, প্রয়োজনমতো

13

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

14

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

15

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

16

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

17

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

18

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

19

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন