superadmin
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চায় বাংলাদেশ

রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, দৈনিক সময় বাংলা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং চলমান সংকট মোকাবিলায় রাশিয়া থেকে ৬ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই আমদানিতে জটিলতা এড়াতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে বিশেষ অনুমতি বা 'স্যাংশন ওয়েভার' চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ।

​সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অপারেশন অনুবিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

​তিনি জানান, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং সরবরাহে অনিশ্চয়তার কারণে বিকল্প উৎস হিসেবে রাশিয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ভারতের মতো বাংলাদেশকেও রুশ তেল আমদানিতে ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকের প্রেক্ষিতেই আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনে চিঠি পাঠানো হয়েছে।

​যুগ্মসচিব আরও বলেন, "আমরা অন্তত দুই মাসের জ্বালানি চাহিদার সমপরিমাণ অর্থাৎ ৬ লাখ টন ডিজেল আমদানির অনুমতি চেয়েছি। যুক্তরাষ্ট্র আমাদের কাছে লিখিত প্রস্তাব চেয়েছিল, যা আমরা ইতোমধ্যে পাঠিয়েছি। এখন আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি।"

​উল্লেখ্য যে, ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও ভারতসহ বেশ কিছু দেশকে বিশেষ শর্তে তেল কেনার সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশও একই ধরনের সুবিধা প্রত্যাশা করছে। বর্তমানে দেশে পর্যাপ্ত ডিজেল মজুত আছে এবং বিদেশ থেকে নিয়মিত চালান আসছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি, জানালেন বিসিব

1

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

2

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

3

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশীয় ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি ট

4

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নতুন বিধিনিষেধ: কোন গাড়ি কতটুক

5

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

6

৫০তম বিসিএস: আবেদন কমে তিন লাখের নিচে, এক বছরে নিয়োগ সম্পন্ন

7

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

8

শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি

9

মুরগির বাজারে আগুন, সবজিতেও নেই স্বস্তি: দিশেহারা ক্রেতারা

10

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

11

হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করল ইরান

12

মুস্তাফিজকে বাদ দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: ‘ওপর মহলের’

13

থার্মাল ক্যামেরায় ধরা পড়ল পেট্রোল বনাম ইলেকট্রিক গাড়ির পার্থ

14

ইফতার সেরে বাসা থেকে বের হন যুবক, পরদিন বাঁধে মিলল ক্ষতবিক্ষ

15

দেশজুড়ে গরম, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

16

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

17

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন বাতিল নয়

18

মূল্যবৃদ্ধির পর বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ

19

হরমুজ প্রণালী দিয়ে কেবল চীন ও রাশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন