superadmin
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ।

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। 


দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা।

শনিবার (১৭ জানুয়ারি) তালিকার প্রথম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এরপরই ঢাকার অবস্থান। সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দিল্লির স্কোর ৩৯৪। বায়ুমানের এই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। দেশটির আরেকটি শহর কলকাতার ২১৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। আর দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৭৮। বায়ুমানের এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এদিকে একই সময়ে চীনের চারটি শহর দূষিত শহরের তালিকায় প্রথম দিকে রয়েছে। ১৯৬ স্কোর নিয়ে চীনের চেংডুর অবস্থান চতুর্থ, ১৯২ স্কোর নিয়ে দেশটির চংচিং শহরের অবস্থান পঞ্চম, ১৮৯ স্কোর নিয়ে চীনের আরেকটি শহর উহানের অবস্থান ষষ্ঠ আর সপ্তম অবস্থানে থাকা দেশটির শহর হাংজুর স্কোর ১৮৬। শহরগুলোর বায়ুমানের স্কোরই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এছাড়া ১৭৭ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে ইথোপিয়ার আদ্দিস আবাবা, ১৭৪ স্কোর নিয়ে নবম অবস্থানে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কংগোর কিনশাসা, একই স্কোর নিয়ে দশম অবস্থানে ভিয়েতনামের হেনোয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।






প্রিন্ট করুন :

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

1

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

2

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে নানা চাপে পাকিস্তান

3

নতুন কোচ নিয়ে বাংলাদেশে টেস্ট খেলতে আসছে পাকিস্তান, ১৬ সদস্য

4

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

5

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

6

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

7

কাল থেকে জরুরি টিকা শুরু হচ্ছে, তালিকায় কোন কোন উপজেলা

8

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, উদ্ধারকারী হেলিকপ্টারেও ক্

9

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

10

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

11

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

12

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

13

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ করল প্রাক্তন প্রেমিক

14

হিমেল বাতাস-কুয়াশায় নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

15

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

16

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

17

১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৭২৮ টাকা

18

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

19

ইরান যুদ্ধ প্রায় শেষ, কয়েক সপ্তাহে আরও কঠোর হামলা: জাতির উদ্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন