superadmin
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জে পুলিশের জোরদার টহল, গভীর রাতে মাঠে ওসি নিজেই কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জে পুলিশের জোরদার টহল, গভীর রাতে মাঠে ওসি নিজেই

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিদিন গভীর রাত পর্যন্ত পুলিশের সতর্ক টহল অব্যাহত রয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন-এর সার্বিক নির্দেশনায় জেলার প্রতিটি থানায় বাড়ানো হয়েছে নজরদারি ও টহল কার্যক্রম। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূঁইয়া নিজেই পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে নিয়মিত মাঠে থেকে টহল পরিচালনা করছেন, যা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে।

পুলিশ সূত্র জানায়, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই টহল কার্যক্রম শুরু হয়ে রাত ৩টা পর্যন্ত চলে। তবে পরিস্থিতি বিবেচনায় অনেক সময় তা রাত ৪টা পর্যন্ত অব্যাহত থাকে। শহরের ব্যস্ত সড়ক, বাসস্ট্যান্ড, গুরুত্বপূর্ণ বাজার, সরকারি-বেসরকারি স্থাপনা এবং সম্ভাব্য ভোটকেন্দ্রসংলগ্ন এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে টহল দেওয়া হচ্ছে।
টহল চলাকালে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে পুলিশ। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে!

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ওসি মোঃ আবুল কালাম ভূঁইয়া বলেন,
“জনগণের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব। আমি দায়িত্বে থাকা পর্যন্ত অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জেলা পুলিশের নিয়মিত টহল ও সক্রিয় উপস্থিতিতে জেলার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, পুলিশের এই তৎপরতার ফলে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

জেলা পুলিশ জানিয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং জনগণের আস্থা ধরে রাখতে এই নিরাপত্তা কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

1

কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল তিন ঘণ্টা ব্যাহত

2

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

3

আজ ৯ ঘণ্টা বিদুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

4

৩০১ ধারায় যুক্তরাষ্ট্রের তদন্ত, বাংলাদেশের বাণিজ্য ভবিষ্যতের

5

কলকাতায় এবার বয়কটের মুখে ইসরায়েলি খেজুর!

6

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

7

ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

8

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

9

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

10

৪৬ বছর পর যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক মুখোমুখি বৈঠক

11

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

12

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

13

১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট

14

নতুন সরকারের কাছে শাকিব খানের দাবি

15

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে নানা চাপে পাকিস্তান

16

এক দিনে হারল মোস্তাফিজের তিন দল

17

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

18

আমার স্মৃতিতে অধ্যাপক আনিসুর রহমান: এক বাতিঘরের গল্প

19

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন