superadmin
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর মিরপুরে একটি পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর মিরপুরে একটি পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


 নিহতের মাথা থেঁতলানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, তাকে দুই দিন আগে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ছয়তলা পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা বিষয়টি টের পান। পরে ভেতরে গিয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশির পর মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত যুবকের নাম সুমন। তিনি মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন এবং গত ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। তার বাড়ি বরিশালের মুলাদি উপজেলায়। ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে জানান, সুমনের সঙ্গে কারও শত্রুতা ছিল না। তারা বলেন, নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মার্কেটটিতে আগেও একাধিক অপরাধের ঘটনা ঘটেছে। স্থানীয়রা দ্রুত মার্কেটটি সংস্কার বা ভেঙে ফেলার দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের অপরাধ আর না ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

1

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

2

সাবধান! কিডনি ক্যানসারের এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ

3

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

4

জনবল নিচ্ছে আবুল খায়ের গ্রুপ

5

ইরান যুদ্ধে আরব আমিরাতের শেয়ারবাজারে মূলধন কমেছে ১২০ বিলিয়ন

6

‘তেল নিতে না পারায় পার্সেল ডেলিভারি দিতে পারিনি’

7

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান: আটক অ

8

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

9

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

10

এক দিনে হারল মোস্তাফিজের তিন দল

11

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

12

৩০ লক্ষ টাকা আত্মসাতে ডিমলা পিআইও অফিসের অফিস সহকারি গ্রেফতা

13

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

14

খালেদা জিয়ার প্রয়াণে স্মৃতির শহর দিনাজপুরে শোকের ছায়া: 'তৈয়ব

15

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

16

৪৬ বছর পর যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক মুখোমুখি বৈঠক

17

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

18

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

19

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন