Deleted
প্রকাশ : Apr 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

রেকর্ডটি গড়ার পথে মোস্তাফিজ ছাড়িয়ে গেছেন এমন একজনকে, যাঁকে তিনি নিজের আদর্শ মানেন। ক্যারিয়ারের শুরুর দিকেই মোস্তাফিজ জানিয়েছিলেন, তাঁর আদর্শ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। সেই আমিরকে টপকেই এখন টি-টুয়েন্টিতে বাঁহাতি পেসারদের রাজত্বটা নিজের করে নিলেন বাংলাদেশ পেসার।আমিরের চেয়ে মোস্তাফিজ ম্যাচও খেলেছেন বেশ কম। ৩৫৬ ম্যাচে আমিরের উইকেট ৪১৪টি, মোস্তাফিজের তাঁকে ছাড়িয়ে যেতে লেগেছে ৩২৫টি ম্যাচ।

পিএসএল শুরুর আগে মোস্তাফিজ এ তালিকায় ছিলেন তৃতীয়। টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ১ উইকেট নিয়ে দুইয়ে থাকা আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে ছাড়িয়ে যান। ২০২৩ সালে খেলা ছাড়া ওয়াহাব রিয়াজের উইকেট ৪১৩টি।ওয়াহাব রিয়াজের সঙ্গে লড়াই শেষ হলেও আমিরের সঙ্গে লড়াইটা এখানেই থামছে না। কারণ, আমিরও খেলছেন পিএসএলে। রাওয়ালপিন্ডির হয়ে খেলছেন ৩৩ বছর বয়সী আমির। টুর্নামেন্টে এখন পর্যন্ত তাঁর উইকেট ২টি। অবশ্য ম্যাচও খেলেছেন মাত্র ২টি। মোস্তাফিজের উইকেট ৩ ম্যাচে ৪টি।

৪১৬ উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে মোস্তাফিজের উইকেট ১৫৮টি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। গত বছরের সেপ্টেম্বরে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হন মোস্তাফিজ। যদিও স্বীকৃত টি–টুয়েন্টিতে উইকেট নেওয়ায় এখনো মোস্তাফিজের চেয়ে সাকিব এগিয়ে। সাকিবের শিকার ৫০৭ উইকেট। এখানেও সাকিবকে অবশ্য মোস্তাফিজের ছাড়িয়ে যাওয়ারই কথা। ৩৯ বছর বয়সী সাকিব এখন খুব বেশি লিগে সুযোগ পান না। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর খেলতে পারেননি বাংলাদেশের হয়েও।

স্বীকৃত টি–টুয়েন্টিতে উইকেট নেওয়ায় মোস্তাফিজ সব মিলিয়ে আছেন ৭ নম্বরে। শীর্ষে রশিদ খান। আফগান এই লেগ স্পিনারের উইকেট ৭০৩টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক নারী দিবস আজ

1

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

2

ডান কাতে ঘুমানোর বিস্ময়কর উপকারিতা: সুন্নাহ পালনেই মিলবে শার

3

আগামী সপ্তাহে খুলছে ভারতের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা: প্রধানম

4

ইরান যুদ্ধে আরব আমিরাতের শেয়ারবাজারে মূলধন কমেছে ১২০ বিলিয়ন

5

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

6

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

7

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

8

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

9

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

10

জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না, প্রয়োজনমতো

11

দেশজুড়ে গরম, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

12

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

13

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক, এক বছরের জন্য বহি

14

পহেলা বৈশাখে রাজপথে ‘তেল উৎসব’: ট্রাস্টে ১৩ ঘণ্টার দীর্ঘ লড়া

15

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

16

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

17

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

18

'আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে': ভাইরাল তাজু ভাইয়ের আড়

19

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন