superadmin
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুর পুরানবাজারে ঈদের পোশাকে অগ্নিমূল্য: ২৫০০ টাকার থ্রি-পিস বিক্রি হচ্ছে ১০ হাজারে!

মাদারীপুর পুরানবাজারে ঈদের পোশাকে অগ্নিমূল্য: ২৫০০ টাকার থ্রি-পিস বিক্রি হচ্ছে ১০ হাজারে!

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর | dainiksomoybangla

​আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মাদারীপুরের ঐতিহ্যবাহী পুরানবাজারে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ ক্রেতাদের পকেট কাটতে তারা ২,৫০০ থেকে ৩,০০০ টাকার থ্রি-পিস ও পোশাক ৭,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

​সরেজমিনে পুরানবাজার ঘুরে দেখা যায়, রমজানের মাঝামাঝি সময়ে ক্রেতাদের ভিড় বাড়ার সুযোগে পোশাকের গায়ে কৃত্রিমভাবে চড়া মূল্যের স্টিকার লাগিয়ে রাখা হয়েছে। সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো সাধ্যের মধ্যে কেনাকাটা করতে এসে বিপাকে পড়ছেন। অনেক ক্রেতা অভিযোগ করেছেন, গত বছর যে ড্রেস ৩ হাজার টাকায় কিনেছেন, এবার হুবহু সেই মানের পোশাকেই ১০ হাজার টাকার ট্যাগ লাগানো হয়েছে।

​ক্রেতাদের দাবি, বাজারে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না এবং দরদাম করার সুযোগও রাখা হচ্ছে না। "ফিক্সড প্রাইস" বা নির্ধারিত মূল্যের দোহাই দিয়ে রীতিমতো ডাকাতি করা হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের ক্ষেত্রে এই কারসাজি সবচেয়ে বেশি।

​এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, অবিলম্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে পুরানবাজারে বিশেষ অভিযান পরিচালনা করা প্রয়োজন। বাজার তদারকি এবং ক্রয় রসিদ যাচাই করলে এই কৃত্রিম মূল্যবৃদ্ধির সত্যতা মিলবে বলে তারা মনে করছেন। ঈদের আনন্দ যেন সাধারণ মানুষের বিষাদে পরিণত না হয়, সেজন্য জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন মাদারীপুরবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পাল্টা হামলা: ২০০ মার্কিন সেনা হতাহত

1

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

2

ট্রাম্পের মাথায় কী চলছে? হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নতুন কোন

3

চীনে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত নতুন রোগ, ২ প্রদেশে জরুরি সতর্কত

4

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

5

অর্পিত সম্পত্তি নিজের নামে নামজারির অভিযোগ, জালিয়াতির প্রমাণ

6

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

7

নতুন কোচ নিয়ে বাংলাদেশে টেস্ট খেলতে আসছে পাকিস্তান, ১৬ সদস্য

8

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

9

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

10

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

11

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

12

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

13

ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে চীন: ট্রাম্প

14

৫০তম বিসিএস: আবেদন কমে তিন লাখের নিচে, এক বছরে নিয়োগ সম্পন্ন

15

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

16

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

17

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

18

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

19

৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স! মাদারীপুরে বিচ্ছেদের নে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন