superadmin
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্যান্সার আক্রান্ত নাছিমা'র মানবিক সাহায্যের আবেদন

ক্যান্সার আক্রান্ত নাছিমা'র মানবিক সাহায্যের আবেদন




মোহাম্মদ রুস্তম আলী 
 কিশোরগঞ্জ প্রতিনিধি 


দুরারোগ্য  ব্রেস্ট  ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হতদরিদ্র, বিধবা নাছিমা বেগম (৪৩। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকী  গ্রামের মৃত ফুল মিয়ার স্ত্রী। 



বাজিতপুর  জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের  সহযোগী অধ্যাপক( সার্জারী) ডাঃ মোঃ শাহ আলম সরকার, ঢাকার ইবনে সিনা  হাসপাতাল এবং  ডেলটা হাসপাতাল লিমিটেড  চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি রাজধানীর ডেলটা হাসপাতাল লিমিটেডের  ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ তানজিরা আক্তার নিতু'র তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, ব্রেস্ট  ক্যান্সার আক্রান্ত। 



চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যাহা নাছিমার পরিবারের পক্ষে জোগাড়  মোটেও  সম্ভব নয়।



এ অবস্থায় মাকে বাঁচাতে দেশবাসীর বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন নাছিমার ছেলে মোঃ বাদল মিয়া।  বাদল মিয়া বলেন,আমার পিতা,মাতার কোন সহায় সম্পদ নেই।  “বর্তমানে আর্থিক সংকটের কারণে আমার মাকে  এখনো কেমোথেরাপি শুরু করতে পারিনি। তাই দেশবাসীর কাছে মা'র চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতাই আমার মায়ের জীবন বাঁচাতে পারে।”



তিনি আরও বলেন, আমার পিতা প্রায় ২ বছর দরে পৃতিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন পিতার মৃত্যুর শোগে আর কাতর “ভালোবাসার এই পৃথিবীতে ভালোবাসার মানুষের জন্য আমরা কত কিছুই না করতে পারি। একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাই। আমার মা সুস্থ হয়ে উঠলে একটি পরিবার বেঁচে যাবে।”



এর আগে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সহযোগিতায় আমার মা নাছিমা বেগমের  চিকিৎসা চালানো হলেও উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরিকল্পনা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। ইতোমধ্যে তার চিকিৎসায় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় হয়েছে। অথচ পুরোপুরি সুস্থ করতে এখনো  ৮/১০ লক্ষ টাকার প্রয়োজন, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা কোনো ভাবেই সম্ভব নয়।



ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ক্যান্সার রোগীর চিকিৎসা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। সহযোগিতা পাঠানোর ঠিকানা,নাছিমা

বেগম,মোবাঃ০১৩০৭-৬৫৭৪৯৭,ও ০১৭১৮-১১

৫০৫২( বিকাশ) সঞ্চয়ীহিসাব নং-০১৭৯১১১০০

০০০২৬১,উত্তরা ব্যাংক,কটিয়াদী শাখা,

শাখা,কিশোরগঞ্জ।  নাছিমার ছেলে বাদল মিয়া সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে মা' র চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনে চিকিৎসা ব্যয়ে আপনিও অংশীদার হতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

1

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

2

বাইক চুরির নতুন ‘হেলমেট কৌশল’! মিরপুরে অল্পের জন্য রক্ষা পেল

3

উন্নয়নের চাকা নাকি ভোগান্তির জাল? পূর্বাচল ৩০০ ফিট সড়কের বেহ

4

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

5

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

6

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

7

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

8

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

9

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ও রুশ তেলের ছাড় বাতিল: চরম সংক

10

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৩, ২১ জনের মরদেহ

11

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

12

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

13

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

14

টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎহীন কিশোরগঞ্জ: অচল জনজীবন, নষ্ট হচ্ছে খ

15

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: ৪ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধ

16

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর, দ্রুত স্বাভাবিক হচ

17

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

18

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

19

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন