superadmin
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৮

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক, dainiksomoybangla

​রাজধানীর মোহাম্মদপুরে একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ মার্চ ২০২৬) বিকেলে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

​বিস্ফোরণের পরপরই দগ্ধদের উদ্ধার করে বিকেল পৌনে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন—মো. তারেক রহমান (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) ও শিশু ইরফান (১১)।

​জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, দগ্ধ আটজনের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের শরীরের ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হুমায়ুন রোডের একটি সার্ভিসিং সেন্টারে গাড়িটি মেরামতের কাজ চলছিল। এসময় হঠাৎ বিকট শব্দে সেটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে গাড়ির ভেতরে থাকা যাত্রী এবং পাশে থাকা গ্যারেজ মালিক ও শ্রমিকরা দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকে বউ তালাক দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরি

1

স্বতন্ত্র এমপিদের সমর্থনে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন জান্নাতু

2

বেসরকারি সংস্থা পপিতে চাকরির সুযোগ

3

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

4

ডাক বিভাগের অধীনে ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্র

5

হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করল ইরান

6

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

7

বেইলি রোডে অগ্নিকাণ্ড: বিল না পেয়ে গ্রাহকদের আটকে রাখার নির্

8

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

9

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

10

বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার

11

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

12

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ করল প্রাক্তন প্রেমিক

13

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

14

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

15

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা: রাজকীয় আয়োজনে চার হাত এক

16

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো, সাথে মিলবে ৫ হাজার ট

17

সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিত

18

বাইক চুরির নতুন ‘হেলমেট কৌশল’! মিরপুরে অল্পের জন্য রক্ষা পেল

19

৩০ লক্ষ টাকা আত্মসাতে ডিমলা পিআইও অফিসের অফিস সহকারি গ্রেফতা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন