superadmin
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় গ্রাহকদের বিক্ষোভ

জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় গ্রাহকদের বিক্ষোভ

টঙ্গী থেকে 
গাজীপুর প্রতিনিধি:

  মো; রফিকুল ইসলাম 

 জামানতের টাকা ফেরত না দিতে পারায় ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের টঙ্গী কলেজ গেট শাখায় বিক্ষোভ করেছেন গ্রাহকরা। রোববার বেলা ১১টার দিকে বেশ কয়েকজন গ্রাহক শাখাটিতে এসে তাঁদের আমানতের টাকা ফেরতের দাবি জানান।

গ্রাহকরা ব্যাংক ম্যানেজারের কাছে জমাকৃত জামানতের টাকা ফেরত চাইলে তিনি তাৎক্ষণিকভাবে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। এ সময় ব্যাংকের ভেতরে ও বাইরে গ্রাহক ও কর্তৃপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে গ্রাহকরা টাকা পরিশোধের জন্য আলটিমেটাম দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত হয় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। টঙ্গী পশ্চিম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির ব্যাংক ম্যানেজারের সঙ্গে আলোচনা করে গ্রাহকদের আগামী এক মাসের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দেন। পুলিশের আশ্বাসে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

তবে বিক্ষোভকারী গ্রাহকরা জানান, নির্ধারিত এক মাসের মধ্যে তাঁদের পাওনা টাকা ফেরত না পেলে তারা পুনরায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। এ বিষয়ে ব্যাংকটির টঙ্গী কলেজ গেট শাখার ম্যানেজার আলী ইসলাম বলেন, আমরা সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের সঙ্গে নিয়মিত লেনদেন চালু রেখেছি। তবে ডিপিএস, এফডিআরসহ অন্যান্য জামানতের টাকা বর্তমানে পরিশোধ করতে পারছি না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পাওনা টাকা আমরা পর্যায়ক্রমে পরিশোধ করব। এ ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

1

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

2

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

3

বাজারে স্বস্তি সরবরাহ বাড়ায় ঢাকায় কমছে নতুন পেঁয়াজের দাম

4

৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স! মাদারীপুরে বিচ্ছেদের নে

5

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

6

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত কত দিন টেনে নিতে পারবে ইসরায়েল

7

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

8

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

9

১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৭২৮ টাকা

10

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ও রুশ তেলের ছাড় বাতিল: চরম সংক

11

চাঁদপুরে হামের প্রকোপ: ৩ শিশুর মৃত্যু, আইসোলেশনে চিকিৎসাধীন

12

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

13

ইরান যুদ্ধে প্রকাশ্য হলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা

14

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

15

ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে চীন: ট্রাম্প

16

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

17

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

18

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

19

পাসপোর্ট সেবায় নতুন বিপ্লব: দালালমুক্ত করতে ‘নিবন্ধিত সহায়তা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন