superadmin
প্রকাশ : Apr 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

স্বামীর মুখে দুর্গন্ধ, সহ্য করতে না পেরে থানায় স্ত্রীর অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর |

​চাঁদপুরের শাহরাস্তিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামীর মুখের তীব্র দুর্গন্ধ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক স্ত্রী। এই ঘটনাটি এলাকায় বেশ হাস্যরসের পাশাপাশি আলোচনার জন্ম দিয়েছে।

​জানা গেছে, শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী (সুদুর বাড়ি) গ্রামের বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী ছেরাগ আলীর (৮০) বিরুদ্ধে গত শনিবার (৪ এপ্রিল) শাহরাস্তি মডেল থানায় এই অভিযোগ করেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, পারভীন আক্তারের স্বামী ছেরাগ আলীর মুখে প্রচণ্ড দুর্গন্ধ। দীর্ঘদিন ধরে তাকে মুখ পরিষ্কার রাখার জন্য অনুরোধ করলেও তিনি তা কর্ণপাত করেন না। দুর্গন্ধের কারণে একই ঘরে বা পাশে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে স্ত্রী অভিযোগে উল্লেখ করেন। এছাড়া এ নিয়ে কথা বলতে গেলে স্বামী তাকে গালমন্দ ও মারধর করেন বলেও অভিযোগ তোলা হয়েছে।

​ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই এমন অদ্ভুত অভিযোগে বিস্ময় প্রকাশ করেছেন।

​এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, "আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগকারী ও অভিযুক্ত দুজনই বেশ বয়স্ক। বিষয়টি স্পর্শকাতর এবং পারিবারিক হওয়ায় আমরা উভয় পক্ষকে থানায় ডেকে কথা বলেছি। বর্তমানে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করে দেওয়া হয়েছে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

1

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

2

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

3

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

4

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

5

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

6

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার: কি

7

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

8

ভেনেজুয়েলায় মার্কিন হামলা: প্রেসিডেন্ট মাদুরো সস্ত্রীক গ্র

9

জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না, প্রয়োজনমতো

10

ঈদের ছুটিতেও কালকিনিতে সচল ছিল প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সে

11

ফেব্রুয়ারিতেই ১০ বার কাঁপল বাংলাদেশ: ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

12

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

13

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্

14

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

15

জ্বালানি সংকটে মোটরসাইকেল বাজারে ধস: বিক্রি নেমেছে শূন্যে

16

শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি

17

জনবল নিচ্ছে আবুল খায়ের গ্রুপ

18

বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা যুদ্ধাপরাধ হলেও তা নিয়ে ‘চিন

19

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন